28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

৫০ বছর ধরে বহু শিল্পকে লালন করা হচ্ছে, এখনও তারা শিশু- অর্থ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কর অব্যাহতির সুবিধা প্রদান এবং ব্যবসায়িক পরিবেশে আর কতকাল শিশুদের মতো আচরণ করতে হবে? প্রতিযোগিতামূলক হতে গেলে সুরক্ষা ব্যবস্থার বাইরে আসতে হবে। আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টি পারপাস হলে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এবং সাবেক পরিচালক আব্দুল হক প্রমুখ। এনবিআর সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা কর অব্যাহতির জন্য আবেদন করেন, কিন্তু তারা এখনও শিশুদের মতো নিরাপত্তা চান। কর ফাঁকি দিলে তা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। দাতা সংস্থাগুলো এখন ট্যাক্স রেভিনিউ নিয়ে প্রশ্ন করছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের করব্যবস্থার উন্নতি নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের আরও সহযোগিতামূলক হওয়ার আহ্বান জানান এবং বলেন, এনবিআরের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে, যা কিছু সীমাবদ্ধতা এবং ম্যান্ডেটের কারণে তৈরি হয়। এনবিআর ব্যবসায়ীদের কাছ থেকে কর সংগ্রহ করে, তবে এ কাজে অনেক ঘাটতি রয়েছে। ভ্যাট প্রদানে সংস্কৃতি গড়ে তুলতে ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানো প্রয়োজন।

মূল প্রবন্ধে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে এনবিআরের রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন এসেছে। মূসক ফাঁকি প্রতিরোধের জন্য ডব্লিউটিও’র পরামর্শ মেনে কাজ চলছে এবং অটোমেশনের মাধ্যমে ভ্যাট বিভাগকে শক্তিশালী করা হচ্ছে।

৫ আগস্টের পর মূসক নিরীক্ষা পরিচালিত হয় এবং ৯৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫৯.৬৬ কোটি টাকার মূসক ফাঁকি উদঘাটিত হয়। ভ্যাট অনুবিভাগ ৯ হাজার ৮২৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন প্রদান করেছে এবং ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ