28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশের জন্য এডিবির ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা, এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ডলার ১১৯ টাকা ৪৬ পয়সা ধরে এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ১৬৭ কোটি টাকা। এই অর্থ সরকারি খাতে ডিজিটালাইজেশন, স্বচ্ছতা, এবং দক্ষতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও সুশাসন উন্নয়নে ব্যবহার করা হবে।

এডিবির তথ্য অনুযায়ী, দেশের রাজস্ব সংগ্রহের সক্ষমতা বাড়ানো, সরকারি বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনার অংশ হিসেবে ১৩০টিরও বেশি সেবা নিয়ে একটি অনলাইন সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেছেন, “সংস্কার উদ্যোগগুলো অর্থনৈতিক প্রতিযোগিতা এবং সুশাসন উন্নত করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ