27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

বিনা মূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক ভাতা ২০০ টাকা, আবেদন অনলাইনে

advertisment
- Advertisement -spot_img

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘দেশের ৪৮ জেলায় যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৭ সেপ্টেম্বর। দেশের বিভিন্ন বিভাগের ৪৮ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রকল্পের তৃতীয় ব্যাচের তিন মাস মেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

  • সময়কাল: ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫
  • মেয়াদ: তিন মাস (দৈনিক ৮ ঘণ্টা)
  • মোট সময়: ৬০০ ঘণ্টা

সুযোগ-সুবিধা

  • প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হবে
  • অংশগ্রহণের জন্য কোনো ফি নেই
  • প্রশিক্ষণ চলাকালীন সকাল, দুপুর ও বিকেলের খাবার দেওয়া হবে
  • প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে

অংশগ্রহণযোগ্য জেলা সমূহ

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার


আবেদন যোগ্যতা

  • বয়স: ১৮–৩৫ বছর
  • যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী প্রার্থীরা অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৯
  • লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • লিখিত পরীক্ষার ফলাফল: ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • মৌখিক পরীক্ষা: ২৮ সেপ্টেম্বর ২০২৫, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যালয়
  • চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, এসএমএসের মাধ্যমে
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ