27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে হলো দুইভাগ

advertisment
- Advertisement -spot_img

টানা বৃষ্টির ফলে চট্টগ্রামে পানির তোড়ে ভেঙে পড়েছে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট।

বুধবার (৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির প্রভাবে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে।

নগরীর দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতের জন্য ব্যবহৃত চার লেনবিশিষ্ট এই সড়কের এক পাশ এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে যান চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, কালভার্টটি পুনর্নির্মাণের পরিকল্পনা আগেই ছিল। বর্ষা শেষে কাজ শুরু করার কথা ছিল এবং এর জন্য ৮-৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। আগামী ১০-১৫ দিনের মধ্যে এর নতুন নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বাস দেন মেয়র।

এদিকে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর রাহাত্তারপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ ও চকবাজার এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার বহু বাসাবাড়ি ও দোকানপাট পানিতে তলিয়ে গেছে, জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

Ask ChatGPT

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ