27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

ডাকাতির চেষ্টাকালে গণপিটুনির শিকার বিএনপি নেতা বহিষ্কার

advertisment
- Advertisement -spot_img

ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাহফুজুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত সদস্যও।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশ ও জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের এ আদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এছাড়া বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের মাহফুজুর রহমানের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন জানান, সম্প্রতি সিলেটে ডাকাতি চেষ্টার ঘটনায় মাহফুজুর রহমান গণপিটুনির শিকার হন। পরে তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ