27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

ছাত্রদলের সাবেক নেতার ‘পরকীয়া’ পোস্ট নিয়ে যুবদলকর্মী খুন

advertisment
- Advertisement -spot_img

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা রাজু আহমদের ‘পরকীয়া’ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে যুবদলকর্মী রনি হোসাইন খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজু পলাতক।

রাজু গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং যুবদলের কর্মী। তারা দুজনেই বন্ধু ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে রাত ১১টার দিকে রনি নিজের ফেসবুক আইডিতে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে একটি পোস্ট দেন। পোস্টে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবি যুক্ত করার পাশাপাশি অশালীন মন্তব্যও করেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ