27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

৭২ ঘণ্টার মধ্যে বন্যায় প্লাবিত হতে পারে দেশের ২০ জেলা

advertisment
- Advertisement -spot_img

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মা নদী এবং এর শাখা ও উপনদীর তীরবর্তী জেলাগুলোতে বন্যা দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চলতি বর্ষা মৌসুমে বাংলাদেশের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগে (ঐতিহাসিক গড়ের তুলনায়) সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। ফলে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি ইতিমধ্যে বন্যা বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

তিনি আরও জানান, বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ শুরু হয়েছে, তার প্রভাবে বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের বহু জেলা বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যার কবলে পড়তে পারে—বিশেষ করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের সেইসব জেলা, যেগুলোর মধ্য দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়।

এছাড়া তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বহু এলাকা বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে।

আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মোট ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ