27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

খালেদা জিয়ার সমাবেশ ঠেকাতে গিয়ে চোখ হারানো ‘কানা’ খোরশেদ গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রামের এক সমাবেশ প্রতিহত করতে গিয়ে নিজের গুলিতে চোখ হারানো সন্ত্রাসী খোরশেদ আলম ওরফে কানা খোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালী ও জেলার বাঁশখালী থানায় অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, শনিবার রাতে খোরশেদকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নগর ছাত্রদলের তৎকালীন সভাপতি আবু সুফিয়ান জানান, ১৯৯৬ সালে কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে খালেদা জিয়ার সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে মিছিল আসার সময় এমইএস কলেজ, নন্দকানন ও আন্দরকিল্লায় গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় এক শিক্ষিকাসহ চারজন নিহত হন। খোরশেদের নেতৃত্বে আন্দরকিল্লায় গুলি চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

সেই সময় গুলি ছুড়তে গিয়ে নিজের গুলিতেই চোখ হারান খোরশেদ। পরবর্তীতে তিনি নগর আওয়ামী লীগে জায়গা করে নিতে ব্যর্থ হন এবং দক্ষিণ চট্টগ্রামে সক্রিয় হন।

গত ৫ জুন ২০২৪ বাঁশখালী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দলীয় নেতাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিজেকে বিজয়ী ঘোষণা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, কানা খোরশেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ