27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

পূজামণ্ডপে খাদ্য ও অর্থ সহায়তা দিল জামায়াত

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১ অক্টোবর) রাতভর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে এই সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ, বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি মাহফুজ কলি এবং স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “জামায়াত সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। এ সহায়তা তারই একটি প্রতিফলন।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ