27.6 C
Dhaka
Saturday, June 13, 2026

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মনোনয়ন ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নবঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর সমর্থকরা। সোমবার রাত ৮টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

টানা দুই ঘণ্টার এ অবরোধে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। যশোর থেকে ঢাকামুখী বহু যাত্রী ও পরিবহন দীর্ঘ সময় আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে অবরোধ সরাতে ব্যর্থ হন তারা। বিক্ষোভকারীরা লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিতে থাকেন এবং ঘোষিত প্রার্থী কামাল জামানের পরিবর্তে তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক মানুষ টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন, এতে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে রাত ৯টা ৫০ মিনিটে অবরোধ তুলে নিলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

মনোনয়নবঞ্চিত সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকী অভিযোগ করেন, ‘যারা জয় বাংলা বলে, যারা কোনো দিনও বিএনপি করেনি, তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। ৫ আগস্টের আগে তারা শিবচরে আসেইনি।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ