27.5 C
Dhaka
Sunday, June 14, 2026

শ্বশুরবাড়িতে মিললো বাবা-মেয়ের গলাকাটা মরদেহ, আহত স্ত্রী হাসপাতালে

advertisment
- Advertisement -spot_img

ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নালিতাবাড়ীর খিশাকুড়ি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন (৩৫) ও তার শিশু কন্যা নুরিয়া খাতুন (৭)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রতনের স্ত্রী জুলেখা খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রতন তার শ্বশুরবাড়ি আমিরখাকুড়ায় বেড়াতে গিয়েছিলেন। সকালে শ্বশুরের ঘর থেকে রতন ও তার মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, “ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে খাটের ওপর রতনের ও মেঝেতে তার মেয়ে নুরিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “নিহত রতনের স্ত্রীর গলাতেও আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যা, তা তদন্ত চলছে।”

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশের একাধিক দল তদন্তে কাজ করছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ