28 C
Dhaka
Sunday, June 14, 2026

এনসিপি নেত্রীর সঙ্গে অসদাচরণ, ২ পুলিশ সদস্য ক্লোজড

advertisment
- Advertisement -spot_img

পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহানের সঙ্গে অসদাচরণের অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন—পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকর।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজাদুল ইসলাম স্বজল।

এর আগে, সোমবার সন্ধ্যায় জিনাত জাহান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেলে মোবাইল সিম চুরি-সংক্রান্ত একটি সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান জিনাত জাহান। তিনি অভিযোগ করেন, সে সময় থানা প্রাঙ্গণে থাকা সিভিল পোশাকধারী পুলিশ সদস্য জয় দাস ও আবু বকর প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান। এনসিপির নাম জানার পর তারা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং দলের নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।

জিনাত জাহান বলেন, ‘আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। তারা আমার অনুরোধে সাড়া না দিয়ে বিষয়টিকে গুরুত্বহীনভাবে বিবেচনা করেন। পরবর্তীতে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হয়। অপেশাদার আচরণের কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ